প্রতিষ্ঠার পটভূমি
২০১১ সালে কয়েকজন প্রতিভাবান তরুণ প্রকৌশলীর উদ্যোগে কমপেক্ট পলিটেকনিক ইনস্টিটিউট (CPI) ফেনী শহরের প্রাণকেন্দ্র পাগলা মিয়া সড়কে (হাজারী রোড) প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠান কোড- ৬৯০৩৯, EIIN- ১৩৯২৭০। বর্তমানে এটি একাডেমী রোডে ভাষা শহীদ সালাম স্টেডিয়ামের পাশে অবস্থিত।
টেকনোলজি অনুমোদন
- ২৪ এপ্রিল ২০১১: সিভিল এবং ইলেকট্রিক্যাল টেকনোলজি অনুমোদিত
- ২৮ অক্টোবর ২০১৮: কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি এবং আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইন টেকনোলজি অনুমোদিত
- ২৩ আগস্ট ২০২০: কম্পিউটার টেকনোলজি অনুমোদিত
বর্তমানে এই ৫টি টেকনোলজি নিয়ে প্রতিষ্ঠানটি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম পরিচালনা করছে।
অর্জন
২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত চট্টগ্রাম বিভাগে তথা ফেনী জেলায় সেমিস্টার ভিত্তিক ফলাফলে CPI সেরা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করে এসেছে। কারিগরি শিক্ষা অধিদপ্তর (DTE) ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (BTEB)-এর তত্ত্বাবধানে এই অর্জন অব্যাহত আছে।
অতিরিক্ত প্রোগ্রাম
মূল ডিপ্লোমা কোর্সের পাশাপাশি প্রতিষ্ঠানটি জাতীয় দক্ষতামান বেসিক (৩/৬ মাস) শর্ট কোর্স এবং NTVQF Level-1 ও Level-2 সার্টিফিকেশন কোর্স পরিচালনা করছে।